শিবের জন্য নিবেদিত এই মাস শুরু হচ্ছে, ১৮ জুলাই থেকে এবং চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। কেউ দূর-দূরান্ত থেকে কাঁধে কাঁধে বাঁক নিয়ে গঙ্গাজল ঢালতে যান, আবার অনেকেই বাড়িতে ভক্তিভরে শিবের বিশেষ আরাধনা করেন।

সামনেই শ্রাবণ মাস, বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই সনাতন ধর্মাবলম্বীদের মনে জেগে ওঠে ভক্তি ও আধ্যাত্মিকতার ভাব। শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাসের আগমনী বার্তা এখন সময়ের অপেক্ষা। দেবাদিদেব মহাদেবকে উৎসর্গীকৃত এই পবিত্র মাসকে ঘিরে দেশজুড়ে শুরু হয় বিশেষ পূজা-অর্চনা, ব্রত এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।২০২৬ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে কবে থেকে? আসুন জেনে নেওয়া যাক।শিবের জন্য নিবেদিত এই মাস শুরু হচ্ছে, ১৮ জুলাই থেকে এবং চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। কেউ দূর-দূরান্ত থেকে কাঁধে কাঁধে বাঁক নিয়ে গঙ্গাজল ঢালতে যান, আবার অনেকেই বাড়িতে ভক্তিভরে শিবের বিশেষ আরাধনা করেন।
শ্রাবণ মাসে ৫টি সোমবারের বিশেষ সংযোগ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস ও শিবপূজা করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এবারের শ্রাবণ মাসে একটি বিশেষ যোগ তৈরি হয়েছে—গোটা মাসে মোট ৫টি সোমবার পড়ছে, যা ভক্তদের কাছে অত্যন্ত শুভ বলে বিবেচিত।শ্রাবণ ২০২৬-এর সোমবারগুলো হলো—প্রথম সোমবার: ২০ জুলাই (৩ শ্রাবণ)দ্বিতীয় সোমবার: ২৭ জুলাই (১০ শ্রাবণ)তৃতীয় সোমবার: ৩ আগস্ট (১৭ শ্রাবণ)চতুর্থ সোমবার: ১০ আগস্ট (২৪ শ্রাবণ)পঞ্চম সোমবার: ১৭ আগস্ট (৩১ শ্রাবণ)

কেন শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ?পৌরাণিক কাহিনি অনুযায়ী, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের সময় উঠে আসে ভয়ংকর হলাহল বিষ। সেই বিষ পান করে সমগ্র ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। বিষের তীব্রতায় তাঁর কণ্ঠ নীল হয়ে যায়, যার কারণে তিনি ‘নীলকণ্ঠ’ নামে পরিচিত হন।বিশ্বাস করা হয়, সেই সময় তাঁর কষ্ট লাঘবের জন্য দেবী পার্বতী নানা উপায়ে তাঁকে সান্ত্বনা প্রদান করেন। সেই ঐশ্বরিক ঘটনার স্মৃতিতেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল, দুধ ও গঙ্গাজল ঢেলে পূজা করার প্রচলন শুরু হয়।ভক্তদের বিশ্বাস, এই মাসে সম্পূর্ণ ভক্তিভরে মহাদেবকে আরাধনা করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়।