Monsoon Arrival: ২০২৬ সালে ৯ জুলাই গোটা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সম্পূর্ণ হয়েছে, যা স্বাভাবিক সময়ের একদিন পরে। আন্দামানে বর্ষা ৬ দিন আগে এলেও কেরল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ের কিছুটা পরে বর্ষার আগমন ঘটে।

নির্ধারিত দিনের একদিন পরে বর্ষামঙ্গল সারাদেশে। রাজস্থান পাঞ্জাব হরিয়ানার বাকি কিছু অংশে আজ ঢুকে পড়ল মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা এখন ভারতজুড়ে। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী আটই জুলাই সারাদেশে কভার করার কথা মৌসুমী বায়ুর। নির্ধারিত দিনের একদিন পরে দেশজুড়ে মৌসুমি বায়ু।

Monsoon Arrival: বর্ষামঙ্গল! কোথাও বানভাসি, কোথাও মুষলধারে… ভিজবে উত্তর থেকে দক্ষিণ, গোটা দেশে দখল নিল মৌসুমি বায়ু
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:July 09, 2026 2:04 PM IST
Monsoon Arrival: ২০২৬ সালে ৯ জুলাই গোটা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সম্পূর্ণ হয়েছে, যা স্বাভাবিক সময়ের একদিন পরে। আন্দামানে বর্ষা ৬ দিন আগে এলেও কেরল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ের কিছুটা পরে বর্ষার আগমন ঘটে।
1/7

নির্ধারিত দিনের একদিন পরে বর্ষামঙ্গল সারাদেশে। রাজস্থান পাঞ্জাব হরিয়ানার বাকি কিছু অংশে আজ ঢুকে পড়ল মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা এখন ভারতজুড়ে। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী আটই জুলাই সারাদেশে কভার করার কথা মৌসুমী বায়ুর। নির্ধারিত দিনের একদিন পরে দেশজুড়ে মৌসুমি বায়ু।
advertisement
2/7

২০২৬ সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি বিভিন্ন পর্যায়ে সম্পন্ন হয়েছে। ১৬ মে আন্দামান সাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে। সেখানে বর্ষা স্বাভাবিক সময়ের ছয় দিন আগেই পৌঁছায়। আন্দামানে বর্ষা প্রবেশের স্বাভাবিক তারিখ ২২ মে।
রাজ্যের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির হলুদ/কমলা সতর্কতা। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রয়েছে বজ্রপাতের আশঙ্কা।
ভারতের মূল ভূখণ্ডে কেরলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে ৪ জুন। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক তারিখ ১ জুন হলেও এ বছর তিন দিন পরে বর্ষার আগমন হয়। এরপর ৯ জুন উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক তারিখ ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটে ১২ জুন, যেখানে স্বাভাবিক সময় ১০ জুন।
অবশেষে, আজ ৯ জুলাই দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ৮ জুলাইয়ের মধ্যে গোটা দেশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ে। এ বছর সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে একদিন বেশি সময় লাগল।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা এবং ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় হলুদ সতর্কতা। ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।