Annapurna Yojana Verification: শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনায় বাড়ি বাড়ি ভেরিফিকেশন, কী কী প্রশ্ন করা হচ্ছে? দেখাতে হচ্ছে কোন নথি? জেনে নিন সবটা

Annapurna Yojana Door-to-Door Verification: অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য শুরু হয়েছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন। প্রশাসনের প্রতিনিধি আপনার বাড়িতে এলে কী কী নথি হাতে রাখতে হবে, কী ধরনের প্রশ্ন করা হতে পারে, পরিচয় ও ঠিকানা যাচাই কীভাবে হবে এবং ভেরিফিকেশনের সময় কোন ভুল করলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

*রাজ্যে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

*জানা গিয়েছে, যাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে “Application Rejected” বা “Under Enquiry” দেখাছিল, তাঁদের ক্ষেত্রেই এই নতুন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। প্রশাসনের দাবি, শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে কোনও যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে এই পুনরায় যাচাই প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভেরিফিকেশনের সময় সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখবেন। আবেদনে দেওয়া নথিক খতিয়ে দেখতে প্রশ্ন করা হতে পারে আপনাকে। পাশাপাশি আবেদনকারীর আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *